শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে পর্যটকবাহী বাসের সঙ্গে-ট্রাকের সংঘর্ষ, একজনের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।

 

শুক্রবার (০৮ মার্চ) বেলা ১টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এ দুর্ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সিলেট-তামাবিল সড়ক যানচলাচল বন্ধ থাকে।

নিহত পরশ মযমনসিংহের গৌরিপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে।

 

জৈন্তাপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা ১টায় সিলেট-তামাবিল সড়কের হরিপুর উমনপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় আহত হন অনেকেই। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানে একজনের মৃত্যু হয়।

 

সিলেটের জৈন্তাপুর মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটের দিকে আসা পর্যটকবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পর্যটকবাহী বাস দুমড়ে মুচড়ে গেছে। আর ট্রাক রাস্তার পাশে উল্টে গেছে। ঘটনাস্থলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস-ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain