শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মৌলভীবাজারে ডেমোক্রেসি ইন্টারন্যশনাল আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যশানাল আয়োজিত এই সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সূচনা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। এরই ধারাবাহিকতায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় গুলো তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সেসকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়।

উক্ত আলোচনায় প্যানেল অতিথি হিসেবে ছিলেন পারভীন বখত, মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার উপজেলা আওয়ামীলীগ এবং নাসরীন পারভীন, সহ-সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল, মৌলভীবাজার জেলা।

রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক, মৌলভিবাজার জেলা জাতীয় পার্টি, অপুর্ব ক্লান্তি ধর, সহ-সভাপতি, মৌলভিবাজার জেলা আওয়ামীলীগ, মোঃ ফখ্রুল ইসলাম, প্রথম যুগ্ন সম্পাদক, মৌলভিবাজার জেলা বিএনপি, বখশী মেজবাউর রহমান, মৌলভিবাজার জেলা বিএনপি, মোঃ আখতারুজ্জামান, সদস্য, মৌলভিবাজার জেলা, আওয়ামীলীগ, হেলেনা চৌধুরী, সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা মহিলা দলসহ আরো অনেকেই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain