শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটের লালদিঘির পাড়ে আড়াই হাজার হকারের পুনবার্সন কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরের বহুল প্রতিক্ষিত ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনবার্সন কার্যক্রম শুরু হলো আজ। রবিবার (১০ মার্চ) সকালে নগরভবন লাগোয়া লালদিঘির পাড়ের মাঠে অস্থায়ী মার্কেটে পুনবার্সন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রায় সাড়ে ৪ একর জায়গা নিয়ে হতে যাওয়া এই মাকের্টে থাকবে প্রায় আড়াই হাজার দোকান ঘর। যেখানে সিলেট মহানগরের ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা (হকার) থাকবেন। প্রত্যেক হকারের জন্য ৭ ফুট/৩ ফুট জায়গা বরাদ্ধ দেয়া হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসা করে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করেন। তারা চুরি-ডাকাতি করেন না। এজন্য তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। তিনি বলেন, হকাররা শুধু হকার না, তারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা আমাদের ভাই, আমাদের পরিজন তাদেরকে সহযোগিতা করতে হবে।

 

মেয়র আরো বলেন, ক্রেতাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে তাদের মন জয় করতে হবে, তবেই এখানে ক্রেতারা আসবে। ক্রেতারা আসলে ব্যবসা ভালো হবে। পরিবার-পরিজন নিয়ে চলতে পারবেন। তিনি এই মার্কেটের প্রচার সহ যতো ধরণের সহযোগিতা প্রয়োজন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করার ঘোষণা দেন।

 

তিনি বলেন, আমি এই মাটির সন্তান, এই শহরের আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি। বিগত নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মেয়র বলেন, আমি নির্বাচনের সময় হকার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তার বাস্তাবায়ন করতে যাচ্ছি। পর্যাক্রমে নগরবাসীর বাকী সমস্যারও সমাধান করা হবে। এজন্য তিনি নগরবাসীর অব্যাহত সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর শান্তুনু দত্ত শন্তু, আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর শাহানা বেগম শানু, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুর রকিব।

এসময় উপস্থিত ছিলেন, তোফায়েল আহমদ শেপুল, ফজলে রাব্বি মাসুম, জয়নাল আবেদীন, রুহেনা আক্তার মুক্তা, আওয়ামী লীগ নেতা মিসবাউর রহমান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব ভুলুসহ নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী মার্কেট পরিদর্শন এবং কয়েকটি দোকান থেকে কিছু কেনাকাটা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain