শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বারের ন্যায় এবারও গরিব-অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে নগরীর হাউজিং এস্টেটস্থ ১নম্বর লেনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাকের এর পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- হাজী শফিক উদ্দিন, আহমদ মনির চৌধুরী, সাম্মাক রেজা তাকিম, এহসানুল মজিদ সামি, নাজির হোসেন লাহিন, সাইদ আহমদ চৌধুরী, মাহফুজুল কিবরিয়া, ফাইজুল ইসলাম জামিল, আরিফ সিকদার, জাহিদ হাসান পাভেল, আলভী আহমদ চৌধুরী, আদনান আহমদ সুফি, জুয়েল আহমদ, হোসেন আহমদ তুহিন, নুবেল আলী, মুনতাসির আহমদ, মারুফ, মঈনুল, সাদমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ওমর মাহবুব বলেন, পবিত্র কুরআন নাযিলের মাস, রমজান মাসে রোজাদারদের সহায়তা প্রদান করা সৌভাগ্যের ব্যাপার। প্রত্যেক মুসলমানের কর্তব্য অসহায় দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের সামর্থ্য মতো রোজাদারদের সহযোগিতা করা। পবিত্র এই মাসে এবাদত বন্দেগীর পাশাপাশি গরীব-আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন সবসময়ই আর্তমানবতার কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের উন্নয়নে ভিত্তবানদের এগিয়ে আসারও অনুরোধ জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain