শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

নিহত যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় সম্পাদক মুন্না

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নিহত দিলু আহমদ জিলুর পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে যান যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
সম্প্রতি তিনি উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের বাড়িতে জিলুর রূহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। তিনিই আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নিতে। আপনাদের সমবেদনা জানাতে, সাহস দিতে এবং সর্বদা আপনাদের পাশে থাকার আশ্বাস দিতে।’
কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘জিলু মরেনি, মানুষের বেঁচে থাকার আন্দোলনে শহিদ হয়েছে। আন্দোলন সংগ্রামে জিলুর অবদান ভুলে যাওয়ার নয়। সে বেঁচে আছে আমাদের হৃদয়ে। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।’
এসময় সাথে ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি রেজাউল করিম পল, সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট যুবদল নেতা বাপ্পী চৌধুরী ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম-সহ স্থানীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) সিলেটের দক্ষিণ সুরমায় অবরোধের পিকেটিং করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে নিহত হন যুবদল নেতা দিলু আহমদ জিলু(৩৫)। ওই দিন বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain