শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

তামিম ইয়াহয়ার রমজানের উপহার পেলো গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ হাজার পরিবার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান মিডিয়া :: রমজানে অসহায় দু:স্থদের সাহায্য করতে নিজ ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের আহবান জানিয়েছিলেন সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া।
নিজস্ব ফেসবুক আইডিতে +৪৪ ৭৭০১ ০৯৬১৯৯ হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে সাহায্যের জন্য ম্যাসেজ পাঠাতে অসহায়দের প্রতি অনুরোধ জানান তিনি। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ তাকে ম্যাসেজ পাঠিয়েছেন। কেউ নাম ঠিকানা উল্লেখ করে সাহায্য চেয়েছেন। কেউ আবার নাম গোপন করে শুধু সাহায্য রাখার জায়গাটি বলে দিয়েছেন। গত তিন দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ হাজারেরও মানুষের কাছে রমজানের উপহার পৌছেছে বলে নিশ্চিত করেছেন তামিম ইয়াহয়া।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ কেজি চানা/ ছোলা, ১ কেজি ডাল ও ৫ কেজি চাল।
ফেসবুকে দেওয়া তামিম ইয়াহয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের অসহায়-দু:স্থদের রমজানের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্যের উদ্যোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেখানে আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সাহায্য প্রার্থীদের ম্যাসেজ করতে বলেছিলাম। এরপর প্রায় ৫ হাজারেরও বেশি ম্যাসেজ জমা পড়েছে। তবে, গত তিন দিনে ২ হাজার ৫৭ প্যাকেট উপহার বিতরণ করেছেন আমার কর্মীরা। বাকিরাও পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন সময় সিলেট-৬ আসনের অসহায় মানুষদের সাহায্যে বিভিন্ন উদ্যোগে নিয়ে তা বাস্তবায়ন করেছি। এখনো করছি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain