শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে ৪ জুয়াড়ি গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় এই ৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মহানগরের কানিশাইল বেতারবাজারস্থ খেয়াঘাট এলাকায় জুয়ার আসরে বসিয়ে জুয়া খেলা হয় এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা ও লামাবাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের কোতোয়ালী থানাধীন খুলিয়াটুলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে নয়ন মিয়া (৩০), সিলেটের কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকার খালেক মিয়ার ছেলে শাহেদ আহমদ (২৩), সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মো. আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) ও সিলেটের কোতোয়ালী থানাধীন বেতের বাজার এলাকার মৃত মঙ্গল চাষার ছেলে চন্দন চাষা (৬০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain