শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে ৯ হাজার ৮০০ কেজি পেঁয়াজসহ আটক ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে ৯ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত ২ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) নগরীর মিরের ময়দান থেকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ অভিযান চালিয়ে এই পেঁয়াজের চালান জব্দ করে।

এ ঘটনায় আটক দুজন হলেন টাঙ্গাইলের বাসাইল থানার বালিয়া উত্তরপাড়া এলাকার (বর্তমানে এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার) আব্দুল গফুর মিয়ার ছেলে মো. সানোয়ার মিয়া (৪৭) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন আহমেদ (১৯)।

এসময় তাদের কাছ থেকে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ ছাড়া উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ড্রাম ট্রাক আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, আটক আসামিদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain