শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে পুলিশের জালে ২০ জন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের ইলেক্ট্রিক সাপ্লাই ও দক্ষিণ সুরমা থেকে ২০ জুয়াড়িকে জালে ভরেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ও শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

এর মধ্যে শুক্রবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটলের সামন থেকে ৫ ও শনিবার (১৬ মার্চ) ভোররাত এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪), মো. আলম মিয়া (২৬), আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আল-আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain