শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে ভারতীয় চিনির বড় চালান জব্দ, আটক ২

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনির বড় একটি চালান জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।

এসময় দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের তাহির উল্লাহ’র ছেলে মো. আক্তার হোসেন (২৫) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাও (নয়াবস্তি) গ্রামের মৃত ফজর আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫)। এর মধ্যে আক্তার হোসেন পিকআপ চালক ও অপরজন চোরাকারবারি।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এসবের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৮৪ হাজার টাকা।

 

পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain