শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জগন্নাথপুরে দুর্ঘটনায় শ্রমিক নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রলি উল্টে সুহেল মিয়া (৩৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাঘদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুহেল মিয়া ওই গ্রামের মৃত এলাইছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুহেল মিয়া পেশায় একজন মাটিকাটা শ্রমিক। তিনি ট্রলি গাড়ির চালকের সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় রোববার দুপুরে আলাঘদি গ্রামের ট্রলি দিয়ে মাটি বহনের সময় ট্রলিটি উল্টে যায়। এতে সুহেল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দিন বলেন, ট্রলি উল্টে গিয়ে সুহেল মিয়া নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain