শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে জাফলং যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার যথাযোগ্য মর্যাদায় দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আসাম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ রবিবার বাদ আছর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগে আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম, রাজিবুল হাসান রাজীব, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক হায়াত কামনা করা হয়। উল্লেখ্য যে আজকের স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এবং যথাযোগ্য মর্যাদায় দিনটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপিত হচ্ছে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain