শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জৈন্তাপুরে ডিআই ট্রাকের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ডিআই (ট্রাকের) গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন রোগীর মৃত্যু হলেয়ে হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের উপজেলার চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (র:) ডিগ্রী কলেজ গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ডিআই ট্রাকের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায় নি। তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো: ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত। এই ব্যক্তি বেশ কিছুদিন থেকে কলেজ গেইট সংলগ্ন যাত্রী সাউনিতে থাকতো।

মঙ্গলবার রাতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ডিআই পিকাআপ তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ডিআই পিকাআপ আটক করা সম্ভব হয় নি।

তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো: ইউনুস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain