শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সাবেক রাষ্ট্রপতি এরশাদের জন্মদিনে সিলেটে জাপার বিভিন্ন কর্মসূচী পালন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মার্চ) প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ১০টায় সিলেট মহানগর কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী।
এ সময় তার নেতৃত্বে কেন্দ্রীয় ও সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে নগরীর বিভিন্ন পয়েন্টে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিলেট জেলার সাবেক সভাপতি এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণত সম্পাদক আকাশ দাস।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা: আক্তার হোসেন, লিয়াকত আলী খান, আনন্দ রবি দাস, আকাশ দাস, রবিন দাস, নোমার বিন আকবর, অনিক পাল, দিপংকর পাল, নাজমুল ইসলাম, নাহিম আহমদ, লায়েক মিয়া, রিয়াজ শেখ, রাহাদ আহমদ, ইসমাইল আহমদ, এসান মিয়া, জাকির হাসান, দিপন বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আজাদুর রহমান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ও দেশ এবং দলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain