শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

ফুটপাত দখল করে ব্যবসা করায় সিসিকের জরিমানা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে মালামাল জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গত ১০ মার্চ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও (এক্সিকিউটিভ মেজিস্ট্রেট) মো: মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্যাসের সিলিন্ডার চুলা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও ইফতার সামগ্রী ব্যবসা করায় বিভিন্ন দোকান রেস্তোরাঁর মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ফুটপাত দখলকারী ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদের সতর্ক করতে মালামাল জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain