শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষকের

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে লিয়াকত আলী (৭৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত লিয়াকত ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে। কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সুজন জানান, শনিবার রাতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন জমিতে উপড়ে পড়ে যায়। কৃষক লিয়াকত আলী সকালে ইসলামগঞ্জ বাজারের পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে নিজের অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের সদস্যরা (নিহত লিয়াকত আলীর) আবেদন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain