শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শ্রমজীবী মানুষের সাথে ইফতার করলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনেয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার (২৪ মার্চ) ১৩ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী। এছাড়াও পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, রহমত, বরকত আর নাযাতের বার্তা নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান। সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মাহি উদ্দিন আহমদ সেলিম এর উদ্যোগে রমজানের প্রথম দিন থেকে ইফতারের যে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয়। আমি খেটে খাওয়া গরীব অসহায় ও শ্রমজীবী ও গণমানুষের সাথে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করার আহবান জানান।
মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, মাহে রমজারে প্রথম দিন থেকে প্রতিদিন অসহায় খেটে খাওয়া অসহায় শ্রমজীবি মানুষদের ইফতার করাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সারাজীবন যেন মানুষের পাশে থেকে অসহায় মানুষদের সেবা করতে পারি আল্লাহ যেন এ তৌফিক দান করেন। আল্লাহ্ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখবেন ততোদিন মানুষের সেবা করে যাবো। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain