শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে কাভার্ড ভ্যানে মিলল ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় পণ্য

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কাভার্ড ভ্যান তল্লাশি করে মিলল ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় পণ্য। এসময় পণ্যবাহী কাভার্ড ভ্যান জব্দ ও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম ওশান কবির মিলন (২৫)। কবির যাশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

রোববার (২৪ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশের এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে শহরতলীর শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain