শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট,জরিমানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমাধানে ও বাজার স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি তদারকি করতে সিলেটে জেলা প্রশাসনের মনিটরিং টিম অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত করেছে।

সোমবার (২৫ মার্চ) বিকালে মহানগরের কাজির বাজার এলাকার বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। এ সময় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্যদের সতর্ক করা হয় এবং মূল্য তালিকা লাগানো হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য বলা হয়। এই অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain