শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ)প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে উক্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসমূহ জনসাধারণের প্রদর্শনের আয়োজন করা হয়।
এই সমরাস্ত্র প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত উন্মুক্ত থাকবে। সমরাষ্ত্রের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পাবর্ত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানসহ দেশগঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানও বর্ণিত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট অঞ্চলের বেসামরিক সরকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain