শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঈদে নতুন নোট পাওয়া যাবে সিলেটের যেসব ব্যাংকে

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। এই সময়ে সিলেটের বিভিন্ন তফসিলি ব্যাংকের কয়েকটি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্মপরিচালক (কারেন্সি) রাজেশ আচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট অঞ্চলের ১৫টি তফসিলি ব্যাংকের মাধ্যমে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে। একজন সর্বোচ্চ ১৮,৫০০/-মূল্যের টাকা বিনিময় করতে পারবেন।

 

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে এসময় বাংলাদেশ ব্যাংক, সিলেট অঞ্চলের নতুন নোট বিনিময় কাউন্টার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

 

সিলেটে যেসব ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে:
সোনালী ব্যাংকের সিলেট কর্পোরেট শাখা (জিন্দাবাজার), ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তালতলা শাখা, সাউথইস্ট ব্যাংকের উপশহর শাখা, ঢাকা ব্যাংকের লালদিঘিরপাড় শাখা, এক্সিম ব্যাংকের শাহপরাণ গেইট শাখা, এবি ব্যাংকের ভিআইপি রোড শাখা (তালতলা), ডাচ-বাংলা ব্যাংকের টুকেরবাজার শাখা, ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট শাখা (চৌহাট্টা), মার্কেন্টাইল ব্যাংকের সুবিদবাজার শাখা, বাংলাদেশ কৃষি ব্যাংকের আম্বরখানা শাখা, অগ্রনী ব্যাংকের শিবগঞ্জ শাখা, ইসলামী ব্যাংকের দক্ষিণ সুরমা শাখা, পূবালী ব্যাংকের বরইকান্দি শাখা, প্রাইম ব্যাংকের কদমতলী শাখা, ব্যাংক এশিয়ার রিকাবিবাজার শাখা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain