শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করল ‘জগন্নাথপুর ইয়াং স্টার’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জগন্নাথপুর ইয়াং স্টার’।

বুধবার (২৭ মার্চ) উপজেলার বিভিন্ন গ্রামের গিয়ে হতদরিদ্র ২৫ পরিবারের মধ্যে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হকের নির্দেশনায় জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি জয়নুর আহমদের ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেনর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বর্তমান সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সহ প্রচার সম্পাদক সাইদুজ্জামান, দপ্তর সম্পাদক সোলেমান আহমদ নাঈম, সহ দপ্তর সম্পাদক সেলাল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আকবর, তথ্য বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সিনিয়র সদস্য আশরাফুল হক ইকতার হোসেন, সদস্য আলী আহমেদ, নিজাম উদ্দিন মুন্না, সাব্বির আলী, কাওছার আহমেদ প্রমুখ।

পরে উপজেলা সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain