শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় শুক্রবার (২৯মার্চ) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক বেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ সভাপতি তারেক আহমদ, সহ সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সহ কোষাধ্যক্ষ কাসেম আহমদ জনি, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য জসিম উদ্দিন শহিদুল ইসলাম, ইকবাল হোসেন হাবিব, হাসিব আহমদ স্বপন, ওমর ফারুক, আক্তার হোসেন, সাইফুল ইসলাম লিটন।
দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইফতার পূর্বে দোয়া করেন মাওলানা শাহিনুর রশিদ শাহিন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা নব নির্বাচিত কমিটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও বিপদে আপদে এই কমিটি অতীতের ন্যায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain