শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

হতদরিদ্র পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিল আনন্দমিত্র-সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া ::চট্টগ্রাম রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ছিপাতলী এলাকার হতদরিদ্র একটা বড়ুয়া পরিবারের জন্য গৃহনির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই করে দিল মানবিক সংস্থা আনন্দমিত্র-সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্বে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষে দেশের গৃহহীন, ভূমিহীন, দরিদ্র-অসহায় পরিবারের নিরাপদ আশ্রয়ের জন্য বিনামূল্যে ঘর প্রদানের ঘোষণাকে অন্তরে ধারণ করে আনন্দমিত্র-সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশনের এই ক্ষুদ্র প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, শুভানন্দ ভিক্ষু, আশুতোষ বড়ুয়া, কামাল মিয়া, লাভলু বড়ুয়া রাব্বি, নিপুন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, শোভন বড়ুয়া রনেল।

গত ২৮ মার্চ বৃহস্পতিবার আনন্দমিত্র সুপ্রিয়ানন্দ ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে নবনির্মিত বাসস্থান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মহানাম ভিক্ষু, ডা: সঞ্চিতা বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া, লাভলু বড়ুয়া রাব্বি, পিংকেল বড়ুয়া, সুকান্ত বড়ুয়া, প্রিতম বড়ুয়া, নন্দন বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, চয়ন বড়ুয়া, উৎস বড়ুয়া মুন্না বড়ুয়া, রাজু বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain