শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

মাধবপুরে ট্রাক্টর চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর- মনতলা সড়কে রাজনগর নামকস্থানে বালু বোঝাই ট্রাক্টর চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ইয়াকুব আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামকস্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর নামকস্থানে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain