শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর ডেউটিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর পক্ষ থেকে ডেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এ ডেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেন, ‘শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জবাসীর অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। যে ক্ষতি খুব সহজে কাটিয়ে উঠার মতো নয়। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রথম থেকে আমার সামর্থনুযায়ী সহযোগিতা করে আসছি। একজন সমাজসেবী হিসেবে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘আজ গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই। এ দুর্যোগময় সময় কাটিয়ে উঠতে সমাজের সকল বিত্তবানদের এসকল ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে সাবেক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সুবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক ও অভিনেতা আব্দুল আজিজ বাবর, ব্যবসায়ী মো. আলী মঞ্জুর।
এছাড়াও উপস্থিত ছিলেন-সমাজসেবী মোরশেদুজ্জামান এরাফ, জুয়েল আহমদ, ছাত্রনেতা দিদারুল আলম দিদার, ফয়েজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain