শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে শিলাবৃষ্টির সাথে বাড়বে তাপমাত্রা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চৈত্রের তাপপ্রবাহের কারণে সিলেট অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। গরমের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে সিলেটের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিনদিন সিলেট বিভাগে এই বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা কমে আসবে। সে সময় সিলেটের তাপমাত্রা বাড়তে পারে।

 

তবে সিলেটের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ঈদের আগে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই বলছেন আবহাওয়াবিদেরা।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ঘাম ঝরবে বেশি, ফলে অস্বস্তি বাড়বে। এই কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাই গরমও বেশি অনুভূত হবে। দেশে এখন পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক থেকে গরম বাতাস প্রবাহিত হচ্ছে। সে কারণে আবহাওয়া আরও অস্বস্তিদায়ক হচ্ছে।

 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে এই সময় তাপমাত্রা কমতে পারে ও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain