শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তাপুরে বিদ্যুতের খুটিকে ধাক্কা দিয়ে যাত্রী নিয়ে বাস খাদে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এতে বাসের সব যাত্রী কমবেশী আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ৯ টায় উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত দুজন হলেন- নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আলীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানান, সকালে জৈন্তাপুর বাজার থেকে সিলেটের দিকে ছেড়ে আসা একটি বাস (সিলেট জ-১১-০৩৭৯) চালকের খামখেয়ালিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রায় অর্ধশত যাত্রী আহত হন।

 

ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এছাড়া গুরুতর দুইজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain