শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট তরুণের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাব্বি আহমদ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোমবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বি আহমদ রণকেলি দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের পুত্র ও মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কদমগাছের তল সংলগ্ন একটি বিল্ডিংয়ের দুতলায় থাই-এর কাজ করছিলেন রাব্বি আহমদ। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্ডিংয়ের নিচে পড়ে গেলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে ৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (সোমবার) সকাল ১১টার দিকে মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা শামেল আহমদ।সূত্র: সিলেটটুডে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain