শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী পেয়েছেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে রবিবার (১২ মে) রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম।
২০২৩-২০২৪ সনের নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বরাবর গত ১১ মে একটি অব্যাহতি পত্র দাখিল করেন। যার প্রেক্ষিতে সভাপতি পদ শূন্য হয়ে যাই। এসোসিয়েশনের গঠতন্ত্র অনুসারে সিনিয়র সহ-সভাপতি মো. মো. ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য, গত বছরের (৩১ জুলাই) সোমবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল বাতিন ফয়সল। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain