শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বন্যার পানিতে শিশুর নিথর দেহ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে বন্যার পানি থেকে অজ্ঞাত এক কন্যা সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে জকিগঞ্জ সদর ইউপির গদিরাশি গ্রামের পাশ্ববর্তী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, পানিতে একটি কন্যাসন্তানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বন্যার পানির সঙ্গে হয়তো ভারত থেকে শিশুর লাশটি ভেসে এসেছে।

 

তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।সূত্র:সিলেটভিউ

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain