শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ, পানিবন্দী ভোটাররা আসছেন নৌকায়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় চলছে ভোটগ্রহণ। আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি।

 

এছাড়া এসব এলাকায় পানিবন্দী মানুষেরা নৌকাযোগে আসছেন ভোট দেওয়ার জন্য।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

 

নির্বাচন কমিশন সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।

 

এই দুই উপজেলায় বন্য পরিস্থির অবনতির কারণে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এছাড় ভোটার উপস্থিতিও কম হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এখানকার লাখো মানুষ এখনও পানিবন্দী রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain