শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালক মোঃ মতিউজ্জামান বলেছেন, পরিকল্পিত ভাবে চাষাবাদ করলে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। সিলেটে ইতিমধ্যে পতিত জমি কমে আসছে। এখানকার কৃষকরা চাষাবাদে মনোযোগী হয়েছেন। সব ধরনের ফসল উৎপাদনে কাজ করছেন। এ ধারা অব্যাহত রাখতে সম্মিলিত ভাবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নিতে হবে।

তিনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে চাষাবাদে মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি শনিবার (৮ জুন) দুপুরে নগরীর খাদিম নগরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিলেট জেলার শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প সিলেটের মনিটরিং অফিসার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে তেল জাতীয় ফসল আবাদ, উৎপাদন বৃদ্ধি, বীজ সংরক্ষণ ও সরিষা তেলের ব্যবহার বৃদ্ধিতে অবদান রাখায় অনুষ্ঠানে সফল ৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain