শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

শিল্পকলা প্রতিযোগিতা জেলা প্রর্যায়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা জাগিয়ে তোলার মধ্য দিয়ে উদ্ভাসিত হোক আগামী দিন। আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার। তারাই বড়দের স্বপ্ন, জাতির উত্তরাধিকার ও জাতির কর্ণধার। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত হলে দেশ ও জাতির ওপর পড়বে এর প্রত্যক্ষ প্রভাব। তাই এ অনন্ত সম্ভাবনাময় সম্পদকে রক্ষা করা ও সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য প্রতিযোগিতার বিষয়টি অধিকতর জরুরি।
তিনি সোমবার (১০ জুন) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেট এর ব্যবস্থাপনায় সিলেট জেলা পর্যায়ের শিল্পকলা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সিলেট সরকারি মদনমোহন কলেজের উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠান শেষে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, গণজাগরণের গান, লোকসংগীত, শাস্ত্রীয় নৃত্য, সাধারণ নৃত্য/সৃজনশীল নৃত্য, লোকনৃত্য, একক আবৃত্তি, একক অভিনয় এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৯০জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, আজ দিনব্যাপী শিল্পকলা প্রতিযোগিতায় প্রায় দুই হাজার শিশু-কিশোর,তরুণ ও যুব শিল্পবন্ধুরা অংশগ্রহণ করে। আয়োজনটি যেন এক মহামিলন মেলায় পরিণত হয়েছিল। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain