শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

গোয়াইনঘাটে ভূমিহীন-গৃহহীন ৪০ টি পরিবার পেল ঘর ও জমির দলিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভূমি-গৃহহীন পরিবার গুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে পুরাতন ব্যারাকে ৪০ টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি কাগজপত্রসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain