শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সেই টিলা পরিদর্শনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিসিক মেয়র

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে টিলা ধসের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে ড. এ কে আব্দুল মোমেন বলেন, টিলা কেটে দেয়াল নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ আসলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। গতকালের মর্মান্তিক ঘটনায় দুঃখ পেয়েছি । এধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমাদের সচেতন হতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, টিলা ধসের এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।তিনি বলেন, পরবর্তী পদক্ষেপে জিরো টলারেন্স। জেলা প্রশাসন, স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীর সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।টিলা ধসের ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক ও ত্রান সহায়তা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain