শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে বজ্রসহ বৃষ্টি অব্যাহত-আবহাওয়া অফিসের সর্তকতা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার ও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রপাত নিয়ে সর্তকতা জারি করেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটের আকাশে মেঘ সৃষ্টির কারণে সিলেটজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে (৯টা থেকে ৯টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ ৩৪৯ মিলিমিটার বলে জানা গেছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এ ছাড়াও সিলেটে বর্তমানে বজ্রমেঘের অবস্থান রয়েছে। তাই সবাইকে বজ্রপাত থেকে সাবধান থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain