শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর উদ্যোগে ও সিলেট বক্সিং ক্লাব এর সহযোগিতায় ৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) রাতে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলায় চাইনিজ মার্শাল আর্ট একাডেমি প্রশিক্ষণ কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন লন্ডন থেকে আগত আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রশিক্ষক মো. ইসলাম।
চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে এবং চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি শায়েখ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ, ডিএমআর সুপার গ্রুপের সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ রুবেল, মো. মুর্শেদ আলম, উত্তম কুমার, নজরুল ইসলাম পাঠান, মাহবুব আলম মাহফুজ, কামাল আহমদ, আনোয়ার আহমদ প্রমুখ।
৩ দিনব্যাপী মার্শাল আর্ট সেমিনারের সেল্ফ ডিফেন্স, বক্সিং, কিক বক্সিং ও এমএমএ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। সেমিনারে প্রায় ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথম ২ দিন প্রশিক্ষণ দেন চীন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও সনদপ্রাপ্ত প্রশিক্ষক মো. আনোয়ার হোসেন। সমাপনী দিনে প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত প্রশিক্ষক মো. ইসলাম। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain