শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মাংস বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহায় সিলেটের শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ +করা হয়েছে। মাংস বিতরণ কার্যক্রম উদ্বোধন করে জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, দুর্যোগেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। বিশেষ করে ঈদ এলেই গরীবেরা কোরবানির পশুর মাংসের জন্য অপেক্ষায় থাকেন। যারা কোরবানি দিয়েছেন, তাদের অনেকের বাড়িতে যাবার পর কারো ভাগ্যে মাংস জুটে আবার কারো ভাগ্যে জুটে না। আর এসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে বাংলাদেশ রে„ড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (১৮ জুন) সকালে ঈদুল আজহায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। নাসির খান সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায়ও সবাইকে এগিয়ে আসার আহবান জানান। মাংস বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সোয়েব আহমদ, শান্ত দেব, পার্থ সারথী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain