শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সালুটিকর দুই ট্রাক ভারতীয় চিনিসহ আটক-১

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার সালুটিক বাজারের পাশে মেসার্স সালুটিকর ফিলিং স্টেশন খালিজাগা থেকে ১৪৩ বস্তা চিনি, ২ টি ট্রাকসহ এক যুবককে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম’র নির্দেশে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব’র তত্বাবধানে এসআই  নুর মিয়ার ও এসআই ছালেক মিয়া নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি আভিযান পরিচালনা করে বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ভিত্তিতে মেসার্স সালুটিকর ফিলিং স্টেশনে পাশে খালিজাগয় লোড আনলোডের সময় ১৪৩ বস্তা চিনি ও ২ টি ট্রাক সহ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ফুকরা দৌলতপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আলফু মিয়া (৩৮)কে আটক করেন।

জানা যায়, আলফু মিয়া বর্তমানে সিলেট বিমানবন্দর থানাধীন খাদিম নগর ইউনিয়নের দাফনা টিলা, (নাছির মিয়ার ভাড়াটিয়া)।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব নিশ্চিত করে জানান, মেসার্স সালুটিকর ফিলিং স্টেশনে খালিজাগায় আলফু মিয়ার হেফাজতে থাকা একটি ট্রাকসহ ১৪০ বস্তা ভারতীয় চিনি এবং অপর একটি ট্রাকে ৩ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেন এস আই নুর মিয়া ও এসআই ছালেক মিয়া। ভারতীয় চিনির সর্বমোটবাজার মূল্য ৯ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকা। পরবর্তীতে ধৃত আসামী মো. আলফু মিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৯।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন’র সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে থানা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মিয়া মেসার্স সালুটিকর ফিলিং স্টেশন থেকে ১৪৩ বস্তা চিনি ও ২ টি ট্রাক সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain