শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কয়েস লোদীর নেতৃত্বে জৈন্তাপুর দরবস্তে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শুকনপুর ও ফরফরা গ্রামে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন করা হয়।
শনিবার (২২ জুন) দুপুরে শুকনপুর ও ফরফরা গ্রামে নৌকা দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মানুষ মানুষের জন্য, সমাজ সমাজের জন্য। দেশের যেকোন দূর্যোগের সময় অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
তিনি আরো বলেন, প্রবাসীরা ভাই-বোনেরা দেশ ও মাটির টানে যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, প্রবাসী কমিউনিটি নেতা খলিলুর রহমান মাসুক, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম বাহার, সমাজসেবী সিহাব চৌধুরী, আলমগীর হোসেন, মিজান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain