শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

বন্যার কারণে সিলেটে স্থগিত হলো আরও পরীক্ষা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার পর এবার স্থগিত করা হলো অনার্স ও ডিগ্রি পরীক্ষা। অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য সোমবারের (২৪ জুন) অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং মঙ্গলবারের (২৫ জুন) ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময়ে অবহিত করা হবে।

এ ছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২০ জুন সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain