শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচী পালন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (২৩ জুন) দুপুরে সিলেট নগরীর বাগবাড়ি ছোটমনি নিবাস প্রাঙ্গন এলাকায় প্রায় ২ শতাধিক ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।
এসময় বক্তারা বলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে, বিজয় এনে দেয়া একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্বদানকারীর জন্য সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস। তাই মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, সিলেট জেলা সমাজসেবা কার্যারয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মাধুরী গুন, সাজেদা পারভীন, সদস্য হামিদা খান, সোনিয়া আক্তার নাফিয়া, ছোটমনি নিবাসের উপতত্ত্ববধায়ক লাকী পুরকায়স্থ, সেফহোম সিলেটের উপতত্ত্ববধায়ক রূপন দেব, মিজানুর রহমান মিজান, অর্পনা বনিক প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain