শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আলোচিত আজবাহার শেখসহ চার পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেটের আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার এতোদিন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) হিসেবে কর্মরত ছিলেন। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে তার বিরেদ্ধে। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের আরও তিন কর্মকর্তার কর্মস্থল বদল করা হয়েছে।

শনিবার আজবাহার আলীকে সিলেট পুলিশ কমিশনার কার্যালয়ের উপ কমিশনার হিসেবে সংযুক্ত করা হয়েছে। অপরদিকে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) হিসেবে কর্মরত মোহা. সোহেল রেজাকে উপ কমিশনার (উত্তর) হিসেবে বদলি করা হয়েছে।
শনিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এদিকে, পুলিশ কমিশনার স্বাক্ষরিত আরেক অফিস আদেশে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মঈন উদ্দিনকে বদলি করে পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়েছে। আর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত মোহাম্মদ নুনু মিয়াকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain