শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হবে-শাহজাহান সেলিম বুলবুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়কারী, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে হলে, প্রথমেই আমাদের মনমানসিকতার পরিবর্তন করতে হবে। নতুন ধারায় দেশ বিনির্মাণে দেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণবিপ্লব থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে গনতান্ত্রিকভাবে যে দল আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে সবাইকে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, দেশ বিরোধী শক্তি ও লুটেরা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ী ও ধর্মীয় উপাসনালয়ে হামলা করে ছাত্র-জনতার ওপর দায় চাপাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।
সিলেট সোসাইটি স্টুডেন্টস ইউনিটির উদ্যোগে আয়েজিত জনগণের মধ্যে সচেতেনতা তৈরীর লক্ষে ১১ আগস্ট রোববার দিনব্যাপী সিলেট মহানগরীতে প্রচার অভিযানের শুরুতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিলেট ইউনিটির ভারপ্রাপ্ত আহবায়ক জুলকার নাইন সাইরাসের সভাপতিতে¦ ও সদস্য সচিব তাওহীদ জাহান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সম্প্রচার বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহফুজ আহমদ কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ইউনিটের জাহেদ খান, সাইফুর রহমান স্বাধীন, জিহান আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, ফারদিন খান তানভীর, জুবায়ের রোমান, আখলাকুজ্জামান লাহিন, কায়েস আহমদ, জহিরুল ইসলাম রাব্বি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain