শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

খুনি হাসিনার ফাঁসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  খুনি হাসিনার ফাঁসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার (১২ আগস্ট) রাতে রাতে বিক্ষোভ মিছিলটি নগরীর আম্বরখানা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পুলিশ দিয়ে গুলি করে এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিয়ে হামলা করে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতাকে শহিদ করে দেশ থেকে পালিয়েছেন। আমরা খুনি হাসিনাকে এই গণহত্যার দায়ে শাস্তির দাবি জানাই। আন্তর্জাতিকভাবে যেন তাকে শাস্তির আওতায় আনা হয়, সে দাবি জানাই। বক্তারা আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। না হলে ছাত্র জনতা যেই জায়গায় আপনাকে বসিয়েছে, সেখান থেকে সরাতে দুইবার ভাববে না।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজিব সদস্য মিসবা আহমদ জেহিন, মেহেদী হাসান সপু, ফাহিম আহমদ চৌধুরী, ইবনে জাহান তানভীর, রায়হান উদ্দিন রাজু, গোলাম মোস্তফা, সাফওয়ান আলম কুরেসি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain