শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সিলেট যুবদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (১২ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে শেষে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট আহমদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, এমদাদ হোসেন স্বপন, কয়েস আহমদ, ফখরুল ইসলাম রুমেল, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জি এম বাপ্পী, জামিল আহমদ, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজাল, আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ, ইসহাক আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের বলেন, অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গুছাতে বলায় এ সময় সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি তুলেন যুবদলের নেতারা। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আজ সোমবার সচিবালয়ে সাংবাদিদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। দল গুছিয়ে আসেন। নতুন মুখ নিয়ে আসেন, নতুন অঙ্গীকার নিয়ে আসেন। আর হুটহাট রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্র্যাকটিস ভালো না।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain