শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক তুরাব চত্বর ঘোষণা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অঅনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বর ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যানার টানিয়ে আনুষ্ঠানিকভাবে তুরাব চত্বর নামকরণ করা হয়। এসময় গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা পুলিশের গুলীতে নির্মমভাবে নিহত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক জালালাবাদের চীফ ফটো জার্নালিস্ট হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় তুরাব চত্বর নামকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কবির আহমদ, সিনিয়র সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ), জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিশিয়ান মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ ফজলুল হক সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, খালেদ আহমদ, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, মিসবাহ উদ্দিন আহমদ, সুলতান সুমন, শেখ আব্দুল মজিদ, আব্দুল মুহিত দিদার, জাবেদ আহমদ, এমজেএইচ জামিল, ইয়াহইয়া মারুফ, ফটো সাংবাদিক রেজা রুবেল, আনোয়ার হোসেন, আজমল আলী, সাহেদ আহমদ শান্ত ও রুবেল মিয়া প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক গুলি করে সাংবাদিক হত্যা ইতিহাসের এক কলংকজনক অধ্যায়। তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স্বোচ্ছার হতে হবে।

উল্লেখ: দেশেব্যাপী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাব। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain