শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাংবাদিক তুরাব স্মরণে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তাহের মো. তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সোবহানীঘাটস্থ সোসাইটির কার্যালয়ে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে যেসব পুলিশ সদস্য সাংবাদিক আবু তাহের মো. তুরাবের বুকে গুলি চালিয়েছেন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে হবে। কোটা আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে তারা আহবান জানান।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মোক্তাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ এমরানের সঞ্চালনায় সভা ও দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন, সোসাইটির সিনিয়র সভাপতি সাংবাদিক সুনির্মল সেন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ। আরো ছিলেন, জাকারিয়া তালুকদার ও শাহীন আলম প্রমুখ। সাংবাদিক এটিএম তুরাবসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain