শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সামনে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে বেতার ভবনের সামনে মানববন্ধনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শিল্পীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আঞ্চলিক পরিচালক এ.বি.এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস এর পরিচালনায় আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান, ন্যায্যতার ভিত্তিতে উপসচিব পদে সুযোগ প্রদান এবং পদোন্নতি সমস্যার সমাধানের দাবী করেন।
আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার তার বক্তব্যে ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ সিভিল সার্ভিস থেকে সকল বৈষম্য দূর করার কথা বলেন।
সহকারী পরিচালক মোঃ দেলওয়ার হোসেন তার বক্তব্যে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার সহকারী পরিচালকদের বৈষম্য বঞ্চনার কথা উল্লেখ করে বলেন একই ধরণের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোন ক্যাডারের কর্মকর্তারা যখন পদ না থাকা স্বত্তেও নির্ধারিত সময়ে পদোন্নতি পাচ্ছেন সেখানে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কর্মকর্তাগণ বিশেষ করে সহকারী পরিচালকগণ সিভিল সার্ভিসের এন্ট্রি পদে ১৩/১৪ বছর যাবৎ চাকরি করছেন। যার ফলে একটি তীব্র বৈষম্যমূলক সিভিল সার্ভিস তৈরি হয়েছে। তাছাড়া ২০১৫ সালে বৈষম্যমূলক পে—স্কেলের মাধ্যমে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে বৈষম্যকে আরও তীব্র মাত্রা দান করা হয়েছে।
৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে প্র্রধান সহকারী খবির উদ্দিন আকন এবং হিসাবরক্ষক হারুন অর রশিদ বৈষম্যহীন নতুন বেতনস্কেল প্রদান, নিয়োগবিধি সংশোধনক্রমে সচিবালয়ের ন্যায় পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মক্ষেত্রে বৈষম্যমুক্ত পরিবেশ সৃষ্টির দাবী জানান।
অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে অনিয়মিত শিল্পী সংস্থা, সিলেটের সভাপতি আব্দুল হক খসরু তার বক্তব্যে অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ী করার জন্য জোর দাবী জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এ.বি.এম মাহবুবুর রহমান একটি বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিভিল সার্ভিসকে বৈষম্যমুক্ত করার কথা বলেন, এছাড়াও তিনি নির্ধারিত সময়ে ব্যাচভিত্তিক পদোন্নতি, বাংলাদেশ বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান এবং ক্যাডার সার্ভিসে ন্যূনতম ৩য় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain